Iklan

Wednesday, May 24, 2023

রসমালাই / Rasmalai

 



রসমালাই 

কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই রেসিপি -


উপকরণ :


২ লিটার দুধ মালাইয়ের জন্য, ২ লিটার দুধ রসের জন্য, ১/২ কৌটা 

কনডেন্সড মিল্ক ( ইচ্ছা ), ৩ কাপ চিনি, চিনি ২ চা চামচ, লেবুর রস

১/২ কাপ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ, ময়দা ২ চা চামচ, পানি ৮ কাপ

কর্ণফ্লাওয়ার ১ চা চামচ ( ইচ্ছা )



প্রণালি :


মালাই তৈরি-


দুধ গরম করে লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিন। একটা সুতি

কাপড়ে ছানা বেঁধে ভালো করে নিঙড়ে নিয়ে ঝুলিয়ে রেখে পানি

ঝরিয়ে নিন। এবারে পানি ঝরানো ছানা হাতের চাপে ভাল করে

ম্যাশ করে নিয়ে বড় থালায় ঢেলে ১০ মিনিট রাখুন। এবার ওর

মধ্যে ২ চা চামচ ময়দা, ২ চা চামচ চিনি, এলাচ গুঁড়া মিশিয়ে

ভাল করে ৫ মিনিট ধরে মেখে ছানার দলা তৈরি করে নিন।

এই বড় দলা থেকে হাতের তালুতে গোল করে ছোট ছোট

ছানার বল বানিয়ে নিন।


একটা পাতিলে  ৮ কাপ পানি, দুই কাপ চিনি দিয়ে সিরা তৈরি

করুন। ফুটন্ত সিরায় মালাই দিন। হালকা আঁচে ১০-১৫ মিনিট

চুলায় রাখুন। এরপর চুলা থেকে নামিয়ে দুই ঘন্টা রেখে দিন।

সিরা থেকে মিষ্টি ছেঁকে নিতে হবে।


রস তৈরি-


একটা পাতিলে  দুধ ফোটান। দুই লিটার দুধ ফুটিয়ে ঘন করে

এক লিটার করুন। কনডেন্সড মিল্ক, ১ কাপ চিনি দিয়ে রস

তৈরি করুন। রসের মধ্যে সিরা ছাড়া তৈরী করা মালাইগুলো

ঢেলে দিন। কর্ণফ্লাওয়ার ভিন্ন একটি পাত্রে গুলে নিতে হবে।

এবার কর্ণফ্লাওয়ার, দুধ ও মিষ্টি দিন। রসমালাই ৫ মিনিট পর

চুলা থেকে নামিয়ে ফেলুন। ঠান্ডা করার জন্য মালাইগুলোকে

কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিন।







Rasmalai

Traditional Rasmalai Recipe of Comilla -


Ingredients:


2 liters milk for malai, 2 liters milk for juice, 1/2 cup

condensed milk (optional), 3 cups sugar, sugar 2

teaspoons, lemon juice 1/2 cup, cardamom powder

1/2 teaspoon, flour 2 teaspoons , water 8 cups

Cornflower 1 teaspoon (optional)


System:


Making Malai-


Heat milk and make chana with lemon juice. Tie the

chick in a cotton cloth, dry it well, hang it and drain

the water. Now mash the drained chickpeas well with

hand pressure and pour it in a big dish and keep it for

10 minutes. Now mix 2 teaspoons of flour, 2 teaspoons

of sugar, cardamom powder in it and knead it well for 5

minutes to make chickpeas. Make small balls out of this

big ball by rolling it in the palm of your hand.


Make Sira with 8 cups of water and two cups of sugar in a pot.

Apply boiling syrup. Keep it in the oven for 10-15 minutes on

low flame. Then take it off the stove and keep it for two hours.

The sweet should be strained from the syrup.


juice preparation-


Boil milk in a pan. Boil two liters of milk and thicken it to one liter.

Make juice with condensed milk, 1 cup sugar. Pour the prepared

malais without sirah into the juice. Cornflower should be mixed in

a different container. Now add cornflower, milk and sweet. Remove

the rasmalai from the oven after 5 minutes. Refrigerate the malai

for a few hours to chill.

0 comments:

Post a Comment

Tag Terpopuler